যুবলীগের উদ্যোগে সুরক্ষাসামগ্রী ও ইফতার বিতরণ

ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) উদ্যোগে রমজানে করোনা মহামারির এই সংকটে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে করোনা সুরক্ষাসামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে বিপুলসংখ্যক মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এই উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সাব্বির আলম লিটু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, যুগ্ম-সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, ঢাকা মহানগর  উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, দপ্তর সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান, সদস্য শেখ আলামিন, তেজগাঁও থানা যুবলীগের আহ্বায়ক আবুল কাদের, যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান বাবু, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজি লোকমান হোসেন, ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।