ডা. শোকরানার ইন্তেকালে বিএমএ চট্টগ্রামের শোক প্রকাশ

চট্টগ্রাম অফিস

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের চিকিত্সক ডা. এফ এ আর শোকরানা গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ... রাজিউন)। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, গত ১৭ এপ্রিল ডা. শোকরানা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অষ্টম ব্যাচের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ডা. শোকরানা বিএমএ চট্টগ্রাম শাখার সদস্য ও নগরীর একটি বেসরকারি হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।