এ বছর উত্তরবঙ্গে ব্যাপক পানি সংকট দেখা দিয়েছে। খাল বিল জলাশয় শুকিয়ে গেছে। তার প্রমাণ এই ছবি। গত বছর এই সময় এখানে ছিল সাঁতার পানি। এ বছর এখানে হচ্ছে ধান চাষ। ছবিটি তোলা হয়েছে গত ২৬ এপ্রিল, পাবনা জেলার সদর উপজেলার সাদুল্লাপুর কোল বিল থেকে। ছবি তুলেছেন শাবলু শাহাবউদ্দিন, শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়