রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি ও পুরান ঢাকার বিশিষ্ট শিল্পপতি দ্বীন মোহাম্মদ গতকাল ২৬ এপ্রিল রাত ১টায় চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর লালবাগ শাহী মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দ্বীন মোহাম্মদের মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী সালাহ্ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটির সব সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সব স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সব কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।