নতুন তারিখ জানিয়ে ঢাকায় খেলতে এএফসিকে আবাহনীর প্রস্তাব

এএফসি কাপ প্লেঅফ-১

স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপ প্লেঅফ-১ ম্যাচ নিয়ে আবাহনী নতুন প্রস্তাব দিয়েছে। মালদ্বীপের এফসি ঈগলসের বিপক্ষে আবাহনী প্রথম ম্যাচটি ঢাকায় খেলতে চায়। এএফসি বলেছিল, একবারে জানিয়ে দাও কি করতে চাও। আবাহনী বলেছে তারা আগামী ৫-৭ মে এই তিন দিনের যেকোনো একদিন ম্যাচ খেলতে রাজি আছে। তিনটি তারিখের মধ্যে এএফসি যেটি বলবে সেই তারিখেই আবাহনী খেলতে প্রস্তুত। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত্ দাস রূপু জানিয়েছেন, এএফসি আমাদেরকে বলেছিল আমরা জনিয়েছি ৫, ৬ এবং ৭ মে, এই তিনটি তারিখের একটিতে আমরা ঢাকায় খেলতে পারব।

এখন এএফসি জানাবে ঈগলস ক্লাব কবে আসবে। এখন করোনার কারণে বিধিনিষেধ রয়েছে। তার পরও এএফসির করোনা বিষয়ে কোভিড-১৯ কমিটি রয়েছে তারা যাচাই-বাছাই করে জানালে এএফসি সিদ্ধান্ত দেবে ম্যাচ কবে কখন হবে। আবাহনীর এই ম্যাচের সঙ্গে আরো একটি ম্যাচ জড়িয়ে আছে। আবাহনী যদি মালদ্বীপের ঈগলসের বিপক্ষে জয় পায় তাহলে আবাহনীকে আরেকটি ম্যাচ খেলতে হবে। সেটি প্লেঅফ-২। প্রতিপক্ষ হচ্ছে ভারতের ব্যাঙ্গালুরু এফসি। এই দলের বিপক্ষে আবাহনী জিতলে তবেই এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বে বসুন্ধরা গ্রুপের সঙ্গী হবে।