শেরে বাংলা ফজলুল হকের কবরে জেপির শ্রদ্ধা

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টি-জেপির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেপির নেতারা কবর প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কৃষক শ্রমিক পার্টির শ্রদ্ধা নিবেদন

এ ছাড়া গতকাল শেরে বাংলার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফোরকান আলী হাওলাদার। উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো আলহাজ নজরুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ওয়াজেদ আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব এম জালাল উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম এ বাতেন খলিফা, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম হাওলাদার প্রমুখ। নেতৃবৃন্দ সমাধিস্থলে এক মিনিট নীরবতা পালন ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।