ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ১ হাজার ৫৫৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। সোমবার রাত ১১টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।