ইত্তেফাক রিপোর্ট
এলাকার কর্মহীন অসহায় মানুষের এমন দুর্দিনে ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে সহায়তার হাত বাড়িয়েছেন সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজি মো. নাজিম উদ্দিন। তারই অংশ হিসেবে তিনি প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। হেমায়েতপুরের নাজিমনগরে হতদরিদ্র কর্মহীন মানুষের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। হাজি মো. নাজিম উদ্দিন বলেন, প্রতিদিন শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।