ইফাদের নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আর্নো হ্যামেলিয়ার্স। ডাচ নাগরিক ড. হ্যামেলিয়ার্স গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার সিসটেমস বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের ট্রপিকাল এগ্রিকালচারাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

হ্যামেলিয়ার্স বলেন, ‘বৈশ্বিক মহামারির কারণে সৃষ্ট খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর পাশে ইফাদ থাকবে এবং তাদের জীবিকার নতুন সুযোগ তৈরিতে কাজ করে যাবে’। বাংলাদেশে কাজ শুরুর আগে হ্যামেলিয়ার্স বলিভিয়া এবং হন্ডুরাসের কান্ট্রি ডিরেকটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ড্যানিডার কৃষি এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে বলিভিয়াতে কাজ করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি