করোনায় মারা গেলেন মোদির চাচী

করোনায় মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচী। গুজরাটের আহমেদাবাদের নিউ রনিপ এলাকায় পরিবার নিয়ে থাকতেন প্রধানমন্ত্রীর চাচী। প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর চাচী নর্মদাবেনের শারীরিক অবস্থার অবনতি হয়। ১০ দিন আগে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয়।