মুহম্মদ আনিসুল হক
২৯ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১৬ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৬ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৬। শুভ বার: শুক্র ও সোম। শুভ রত্ন: মুক্তা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্মস্থলে ঝামেলা পরিহার করে চলুন। সর্বক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে বলুন। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে সুফল পাবেন ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো কারণে আবেগতাড়িত হতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অতিথিদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। আর্থিক দিক ভালো থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন।