তা র কা ব চ ন

আগে আমরা একটি নাটকের শুটিংয়ের আগে তিন-চার দিন রিহার্সেল করতাম। নির্মাতাসহ সবাই থাকতেন। অ্যাক্টিংয়ের লেভেল বোঝা যেত। তখন কার কী কস্টিউম হবে, কে কী চরিত্রে অভিনয় করছেন, সেসব আগে থেকে জানা যেত। এতে একটা সুবিধা হতো। প্রত্যেকেই আগে থেকে চরিত্রের মধ্যে থাকতেন। অভিনয় তখন ছিল একটা প্যাশনের জায়গা। এখন সবাই অনেক প্রফেশনাল হয়ে গেছে। নাটকের প্রতি ভালোবাসার কোথায় যেন একটা ঘাটতি দেখা যায়। দায়সারা কাজই বেশি হয়। এখন কাজে প্রচুর তাড়াহুড়ো থাকে, সংলাপ বলতে পারলেই হলো। আগে-পরে ইমোশন আছে কি-না সেদিকে কোনো গুরুত্ব নেই।