লুজারের শীর্ষে উঠেছে ফারইস্ট ফাইন্যান্স

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির বা ৩১ দশমিক ১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ০ দশমিক ২০ টাকা বা ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪ দশমিক ৭৬ শতাংশ, জিলবাংলা সুগারের ৪ দশমিক ৭১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩ দশমিক ৭৭ শতাংশ, জাহিনটেক্সের ৩ দশমিক ৭০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩ দশমিক ১৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩ দশমিক ১৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৯৭ শতাংশ, রেনেটার ২ দশমিক ৭৯ শতাংশ এবং অগ্রণী ইনসিওরেন্সের শেয়ার দর ২ দশমিক ৪১ শতাংশ কমেছে।