ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টির বা ৪৮ দশমিক ৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ দশমিক ১০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ৮৮ শতাংশ, মার্কেন্টাইল ইনসিওরেন্সের ৯ দশমিক ৮২ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৯ দশমিক ৮১ শতাংশ, প্রাইম ইনসিওরেন্সের ৯ দশমিক ৮০ শতাংশ, ফেডারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৩৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের ৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮ দশমিক ৭২ শতাংশ এবং এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮ দশমিক ০৪ শতাংশ বেড়েছে।