সৈয়দপুরে মিষ্টিকুমড়ার দামে বিপাকে কৃষক

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে মিষ্টিকুমড়ার ভালো ফলন হয়েছে। তবে দাম কম থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। তারা জানান, গত বছর করোনার মধ্যেও মিষ্টিকুমড়ার দাম ভালো ছিল। বাজারে চাহিদাও ছিল প্রচুর। তবে এবার চাহিদা কম থাকা ও ফলন ভালো হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার বোতলাগাড়ির কৃষক সহিদার রহমান বর্তমানে প্রতি মণ কুমড়া ১২০ টাকা মণ দরে বিক্রি করেছি। সে অনুযায়ী তিন মণ মিষ্টিকুমড়া বিক্রি করে এক কেজি মাংস ক্রয় করতে পারিনি। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, ব্যাপক ফলন ও লকডাউনের কারণে দামে বিপর্যয় ঘটেছে।