পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম পৌরসভায় জমি বিক্রির মধ্যস্থতাকারীর টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহীন মিয়া (৩৩)। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল কাদের বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হত্যামামলা দায়ের করেছে। লাশ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামি দুলাল হোসেন, নবিউদ্দিন ওরফে ভুট্টু মিয়া ও তার ছেলে শামীম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের লালমনিরহাট জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।