পাংশায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা

পাংশায় মঙ্গলবার রাতে অস্ত্র ও গুলিসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম হচ্ছে মনোয়ার মন্ডল। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাংশা মডেল থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।