শুক্রবার লিগ শুরু
স্পোর্টস রিপোর্টার
করোনা প্রকোপের মধ্যেই আগামীকাল হতে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব। আপাতত বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। দর্শক আসতে দেওয়া হবে না। নানা কঠোর বিধিনিষেধ থাকার কারণে এ মুহূর্তে এক মাঠেই খেলা হবে। গতকাল বাফুফে জানিয়েছে, ক্লাবগুলো টাকা পাবে। তাদের পার্টিসিপেশন মানি দেওয়া হবে। এই টাকা লিগের আগেই দেওয়ার কথা থাকলেও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বললেন, ‘টানাটানির সংসার। চালানো কঠিন। যাই হোক আমরা এরই মধ্যে চেক দিতে শুরু করব। প্রতিটি ক্লাবকে চেক দেব। ৩০ এপ্রিলের আগেই চেক পাবে।’
লিগ নিয়ে সালাম বললেন, ‘লিগ না হলে খেলোয়াড়রা পারিশ্রমিক পাবে না। ক্লাবগুলোর খরচ বাড়বে। জাতীয় দল গড়তেও সমস্যা হবে।’ তিনি বলেন, ‘যেহেতু সরকারের বিধিনিষেধ আছে। খেলোয়াড়রা যাওয়া-আসা করতে পারবে না। তাই এখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে।’