কুকুরদের প্রতি মানবিক হোন

সম্প্রতি শোনা গেছে বিভিন্ন জায়গায় মানুষকে জখম করছে কুকুর। ঘটনা নিত্য। মানুষ এই ধরনের কুকুরকে মানসিকভাবে অসুস্থ বলে আখ্যায়িত করে। কিন্তু কখনো উদঘাটন করার চেষ্টা করে না কেন কুকুরগুলো মানুষকে জখম করছে। আসলে এদের এই অস্বাভাবিক আচরণের অন্যতম কারণ মানুষের অবহেলা, অমানবিক  আচরণ। প্রাণী হয়ে অন্য একটি প্রাণীকে কষ্ট দিতে, খেপাতে মানুষ মোটেই দ্বিধাবোধ করে না। কিন্তু এর ক্ষতিকর প্রভাব দিনশেষে মানুষ এবং সমাজের ওপরই পড়ে। তাই ব্যক্তি এবং সমাজ জীবনকে সুষ্ঠু রাখতে আমাদের উচিত প্রাণীদের প্রতি সদয়, মানবিক, সহানুভূতিশীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণ প্রদর্শন করা।

তানজিমার রহমান জিতু

নবম শ্রেণি, চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভোলা