ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহিদ শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র ব্যারিস্টার শেখ তাপস গতকাল বুধবার বাদ আসর শহিদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র শহিদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় অন্যদের মধ্যে মেয়রের প্রটোকল কর্মকর্তা মো. দাউদ হোসেন উপস্থিত ছিলেন।