বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অপারেশন করা হয়| nvmcvZvj m~ত্র Rvbvq, বর্তমানে তার শরীরের বিভিন্ন অর্গান কাজ করতে শুরু করেছে| তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে| আরো দুই-একদিন এরকম শারীরিক অবস্থা থাকলে তিনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হবেন।
এর আগে, মঙ্গলবার সকালে হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল? তার পাকস্থলীতে নাড়ি জোড়া লেগে গিয়েছিল| মেডিক্যাল বোর্ড গঠন করে সেদিন রাতে তার অপারেশন করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে|
২০১৮ সালের ডিসেম্বরে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবীবুল্লাহ সিরাজী| আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখা হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান|