ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিকে অনুমোদন দিল ইইউ পার্লামেন্ট

ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিকে অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট। ভোটাভুটিতে পক্ষে ৬৬০ ভোট এবং বিপক্ষে ৫ ভোট পড়ে। ৩২ এমপি ভোটদানে অনুপস্থিত ছিলেন। দ্য ট্রেড অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট (টিসিএ) অনুমোদন সম্পর্কে ব্রিটেনের মুখ্য সমঝোতাকারী লর্ড ফ্রস্ট বলেছেন, এই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের দিকে তাকানোর সুযোগ দিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দীর্ঘ ভ্রমণের সমাপ্তি এই সিদ্ধান্ত। এই চুক্তি ইইউ’র সঙ্গে ব্রিটেনের সম্পর্কে স্থায়িত্ব এনে দেবে। -বিবিসি