সমালোচনার মুখে পড়েছে হংকংয়ের ভ্যাকসিন সুরক্ষা বলয়। অনেকে বলছেন এই পরিকল্পনা বৈষম্যমূলক। বিশেষ করে যারা রেস্টুরেন্ট ও বিনোদনমূলক জায়গায় কাজ করেন তারা দাবি করেছেন যে তাদের ভ্যাকসিন নিতে বাধ্য করা হচ্ছে। বুধবার (২৮ এপ্রিল) এখবর দিয়েছে ইয়াহু নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকে ভ্যাকসিন সুরক্ষা বলয় পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে। নির্দেশিকা অনুযায়ী, কর্মীরা পুরোপুরি ভ্যাকসিনেটেড হলে টেবিলপ্রতি আটজন রাখার অনুমতি পাবে রেস্তোরাগুলো, পুরো ভ্যাকসিনেটেড না হলে এই সংখ্যা হবে ছয়।
নির্দেশিকায় আরো বলা হয়, যদি কর্মীরা শুধু প্রথম ডোজ পায় তাহলে মধ্যরাত পর্যন্ত রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। সব ডোজ সম্পূর্ণ হলে এই সময় বাড়বে রাত দুটো পর্যন্ত। আবার ক্রেতারা নিজেদের টিকাগ্রহণ নিয়ে মিথ্যাচার করলে তাদের ৬৪৪ মার্কিন ডলার জরিমানা করা হবে।
ইত্তেফাক/এসএ