আশ্চর্য এক ফল কুঁচ। সবচেয়ে আশ্চর্য যে, পৃথিবীর সমস্ত জায়গার উত্পাদিত কুঁচের আকার এক এবং একই ওজনের। এর ওজন এত নিখুঁত যে কিছুদিন আগেও এই কুঁচ দিয়ে সোনা মাপা হতো। একটি কুঁচের ওজন এক রতি, ছিয়ানব্বইটা কুঁচে এক ভরি। ছেলেবেলায় ভাবতাম যে এটা মেশিনে তৈরি হয়; কিন্তু মায়ের কাছে জেনেছিলাম এটা গাছের ফল। আগে সব জায়গাতেই হতো এবং বাচ্চারা এই ফল দিয়ে মালা বানাত। এখন দেখা যায় না খুব একটা। বহু খুঁজেছি এই গাছ; অবশেষে পাখির ছবি তুলতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ঝোপে পেলাম একে। লতানো গাছ, তবে পাতাগুলো কৃষ্ণচূড়ার পাতার মতো আর ফল মটরশুঁটির মতো। ছয়টি ফল পেয়েছিলাম একটি গাছে। তবে সুন্দর দেখতে হলেও এটি বিষাক্ত। বৈজ্ঞানিক নাম: Abrus precatorius।
শাহানুল করিম চপল
ফেসবুক থেকে