শেয়ারদর কমার শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৮টির বা ৩৬ দশমিক ৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত বুধবার ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩ দশমিক ২০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ২০ টাকা বা ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের ৫ দশমিক ৫৯ শতাংশ, বিআইএফসিরি ৪ দশমিক ৮৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪ দশমিক ৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের ৪ দশমিক ৪২ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩ দশমিক ৫৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩ দশমিক ৭ শতাংশ, বিডি থাইয়ের ৩ দশমিক ৪০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ দশমিক ২৭ শতাংশ এবং জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারদর ৩ দশমিক ২২ শতাংশ কমেছে।