গাফফার মাহমুদ
কি এমন রেখে যাবো; রেখে যাবো বলেই
খুঁজেছি বুকপকেট, মলিন ছেঁড়া জামা
জীবন রিপু করেছি জংধরা কতো সুঁইয়ে
প্রয়োজনে কুড়িয়েছি আধেক সিকি তামা
এখনো বেঁচে আছেন যারা আগামীর তরে
একদিন যদি হেঁটে যান আমার এ পথ ধরে
যদি কখনো থেমে যায় এ দেহাভ্যন্তর
মুর্দার খাটিয়া পরে রবো স্বয়ংই নিথর
কি আর রেখে যাবো এই আমাকে ছাড়া
বলবো হে পথিকবর, একটুকু দাঁড়া—
চোখে ঘুম-ঘুম; জীবনে কত ঘুম জমা
মাগরিববাদ শুইয়ে দিও; হে প্রিয়তমা!