ইঁদুর বেটা

শাকিব হুসাইন

 

ইঁদুর বেটা বড্ড পাজি

করে ছোটোছুটি,

এ ঘর থেকে ও ঘর ঘুরে

হেসে লুটোপুটি।

 

রাত্রিবেলা কুটুস কাটুস

আলমারিটা কাটে,

ভেংচি কেটে আমায় দেখে

যায় পালিয়ে মাঠে।

 

সকালবেলা আবার আসে

লুকোচুরি খেলতে,

ক্যামনে পারি ইঁদুরটাকে

লোভের ফাঁদে ফেলতে?