মাইজকান্দি-চরমাছুয়া সড়কে বিশাল গর্ত

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি-চরমাছুয়া সড়কের মাইজকান্দি মসজিদসংলগ্ন স্থানে গত এক বছর যাবত্ বিশাল গর্ত হয়ে আছে। স্থানীয় আনোয়ার হোসেন জানান, বড় গর্তটি ভরাট না হওয়ায় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অটোরিকশা-চালক আলী হোসেন জানান, আমরা এই পথে যাত্রী পরিবহন করতে পারছি না। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়কের নিচে খাল আছে। প্রথমে সেখানে কালভার্ড নির্মাণ করতে হবে। এ জন্য এডিভি থেকে একটি প্রজেক্ট দেওয়া হয়েছে। আশা করি দ্রুতই কাজ শুরু হবে।