পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

ইসলামপুর বাজারে বৃহস্পতিবার দুপুরে একটি মাছের আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে মো. জুয়েল রানা নামের এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করে ২০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। প্রসিকিউটর ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা কামরুল হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান।