ভোলার লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণে প্রায় তিন কিলোমিটার সড়ক ইটভাটার ট্রাক চলাচলে সংস্কার করার কিছুদিনের মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকাবাসীর দুর্ভোগ চরমে। এত ধুলাবালি রাস্তায়, মাত্র কয়েক মিনিট হাঁটলে পথচারীর চেহারার রং পরিবর্তন হয়ে যায়। রাস্তাটির কারণে ব্যাপক বায়ুদূষণে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়ক এটি। সামনে বর্ষায় সড়কটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। এ অবস্থায়, এলাকাবাসীর কষ্ট লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইলিয়াছ হোসাইন
লর্ডহার্ডিঞ্জ, লালমোহন, ভোলা