মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাব তিন বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ এর ক্ষমতা বলে এই নিয়োগ দেন। গত ৭ এপ্রিল সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়।—প্রেস বিজ্ঞপ্তি