বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী আর নেই

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বরেণ্য শিক্ষাবিদ-সাহিত্যিক প্রাণেশ কুমার চৌধুরী (৮১) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার সেগুনবাগিচায় ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। ইংরেজি, ফরাসি, রুশ সাহিত্যের ওপর পাণ্ডিত্য অর্জনকারী প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরী কবিতা, ছোটগল্প, প্রবন্ধ রচনা ছাড়াও অনেক কবিতা ও ছোটগল্প অনুবাদ করেছেন।