শোক সংবাদ

ডা. হানিফ কবির

হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামের মরহুম ওসমান গনি সরকারের বড় ছেলে, ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এস এম নজরুল ইসলামের বড় ভাই ঢাকা মিটফোর্ড হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. মো. হানিফ কবির (৭০) মঙ্গলবার হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। খোদেদাউদপুর গ্রামের মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সজল কৃষ্ণ রায়

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ৬৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সজল কৃষ্ণ রায় (৫৩) সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তিনি  স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গত মঙ্গলবার উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামে ধর্মীয় রিতি অনুযায়ী তার পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ।

মাহমুদুল গনি রিজন

দৈনিক ‘সংবাদ’-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন (৫৩) মঙ্গলবার হূদ্ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্যও ছিলেন। মাহমুদুল গনি রিজন প্রয়াত ব্যাংক কর্মকর্তা সুজাউদদৌলা বাদশা মিয়ার তৃতীয় সন্তান। রিজনের স্ত্রী আলহামরা লায়লা শাপলা গাইবান্ধায় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকাল মঙ্গলবার বাদ আসর শহরের গোরস্থানপাড়া জামে মসজিদে জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও প্রেসিডিয়াম কমিটির সদস্য মিহির ঘোষ, উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।