যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় দুই পুলিশসহ পাঁচ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় দুই পুলিশসহ পাঁচ জন নিহত হয়েছেন। বুধবার নর্থ ক্যারোলিনার ব্লু রিজ মাউন্টেইন টাউনের ওয়াতাউগা কাউন্টিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি বাড়ির মালিকের কর্মচারী তাদের ফোন করে জানান যে, একটি অ্যাপার্টমেন্টে বাস করা এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া মিলছে না। পরে পুলিশ সদস্যরা সেখানে যান। এই সময় সেখানে এক বন্দুকধারীর সঙ্গে গুলিবিনিময় হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা লগান ফক্স এবং সার্জেন্ট ক্রিস ওয়ার্ড নিহত হন। এছাড়া বন্দুকধারীসহ তার মা ও সত্-বাবাও নিহত হয়েছেন। এই সময় ১৩ ঘণ্টা ধরে সেখানে অচলাবস্থার সৃষ্টি হয়। তবে বন্দুক হামলার কারণ জানা যায়নি। —সিএনএন