জাপান, অস্ট্রেলিয়া ও ভারত তাদের গাড়ি, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য পণ্য সরবরাহের চেইনগুলিকে পারস্পরিকভাবে শক্তিশালী করার জন্য একটি নতুন কাঠামো চালু করেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) এই কাঠামো হয়েছে বলে জানিয়েছে জাপান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, চীনের ওপর নির্ভরতা কমাতেই এই প্রচেষ্টা নেওয়া হয়েছে। তিনটি দেশ বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার দুর্বলতাগুলি সমাধানে একত্রে কাজ করছে বলে এই প্রবর্তনটি এলো। এক ভিডিও কনফারেন্সে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিরোশি কাজিয়ামা, অস্ট্রেলিয়ার ড্যান তেহান এবং ভারতের পীযূষ গোয়েল বলেন, সাপ্লাই চেইন রেসিলিয়েন্স ইনিশিয়েটিভ নামে পরিচিত কাঠামোটি শেষ পর্যন্ত এই অঞ্চলে শক্তিশালী, টেকসই, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি অর্জন করবে।
প্রতিবেদনে আরো বলা হয়, পরে জারি করা একটি যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেন, এই উদ্যোগ ডিজিটাল প্রযুক্তির বর্ধিত ব্যবহার এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলির বৈচিত্র্যকে উৎসাহিত করবে।
ইত্তেফাক/এসএ