চীনের সাংহাই নগরীর কাছে এক ভয়ংকর ঝড়ে অন্তত ১১ জনের মৃত্যু এবং ১০২ জন আহত হয়েছেন। শনিবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এ এফপি'র বরাতে জানা যায় ইয়াংজি নদীর উত্তর তীরে ৮০ লাখ অধিবাসীর নানটং শহরে প্রবল বাতাসের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি আঘাত হানে। শুক্রবার সন্ধ্যায় প্রবল বাতাসে একটি মাছধরা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২ জন উদ্ধারের পরে আরো ৯ জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে কিংবা ঝড়ে উড়িয়ে নিয়ে নদীতে ফেলায় এসব লোকের মৃত্যু হয়েছে। তারা জানান, এতে ১০২ জন আহত হয়েছে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩০০০ লোককে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ইত্তেফাক/এএইচপি