ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো আবারও ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে তেমনই আভাস মিলছে। মোট ২৯৪টি আসনের মধ্যে এখন অবধি ২০৭টিতে এগিয়ে রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলটি। আর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এগিয়ে আছে ৮১টি আসনে।
এদিকে, মমতার জয় অনেকটা নিশ্চিত ধরে ও তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেখানে তিনি বলেন, ‘বাংলার সচেতন জনগণ বিজেপির ঘৃণার রাজনীতিকে পরাজিত করেছেন। মানুষের সেবায় ব্রতী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের বিজয়ের অগ্রিম শুভেচ্ছা।’
प. बंगाल में भाजपा की नफ़रत की राजनीति को हराने वाली जागरुक जनता, जुझारू सुश्री ममता बनर्जी जी व टीएमसी के समर्पित नेताओं व कार्यकर्ताओं को हार्दिक बधाई!
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2021
ये भाजपाइयों के एक महिला पर किए गए अपमानजनक कटाक्ष ‘दीदी ओ दीदी’ का जनता द्वारा दिया गया मुँहतोड़ जवाब है।
# दीदी_जिओ_दीदी pic.twitter.com/wlnUmdfMwA
হ্যাশট্যাগ ‘দিদি জিও দিদি’ উল্লেখ করে তিনি বলেন, একজন মহিলাকে (মমতা) বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করেছিল, সেটার যোগ্য জবাব দিয়েছে বাংলা।
Khela hocche toh????????????????????
— Mimssi (@mimichakraborty) May 2, 2021
অপর এক টুইট বার্তায় তৃণমূলের লোকসভার সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী লিখেছেন, ‘খেলা হচ্ছেতো!’। এর মধ্য দিয়ে তিনি মূলত বিজেপিকেই কটাক্ষ করলেন।
MO+SHA +????BJP????+ CBI ????️♀️ + ED ????+ EC ????️ + GODI MEDIA ???? + TRAITORS + ???????? < DIDI + AB + TMC WORKERS + BENGAL
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 2, 2021
We will win over #Covid as well, for WE CARE for people
পশ্চিমবঙ্গ রাজ্যসভার বর্তমান সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক টুইট বার্তায় লিখেছেন, ‘মোদী+ অমিত শাহ+ বিজেপি+ সিবিআই+ ইডি+ নির্বাচন কমিশন+ গদি মিডিয়া+ বিশ্বাসঘাতকরা, দিদি+ অভিষেক বন্দ্যোপাধ্যায়+ তৃণণূল কর্মী এবং বাংলার কাছে হেরে গেলো।’
ইত্তেফাক/টিএ