বিনোদন ডেস্ক
করোনার থাবায় শুধু মৃত্যুর সংখ্যাই বাড়ছে না, পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এই সংকটময় সময়ে চাকরি, ব্যবসা, এমনকি মৌলিক আয়ের মাধ্যমগুলো প্রতিনিয়ত হারিয়ে ফেলছে। যা মানুষের হতাশা, আসক্তি এবং আত্মহত্যার প্রবণতাকে বাড়িয়ে তুলছে। এই সময়ে মানসিকভাবে শক্ত থাকা খুবই জরুরি বলে মনে করছেন দীপিকা। তাই নিজের ভক্তসহ দেশবাসীর মানসিক শক্তি বৃদ্ধিতে এগিয়ে এলেন তিনি। এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের কিছু নম্বর পোস্ট করে দীপিকা লেখেন, ‘এখানে আমার কয়েক মিলিয়ন ভক্ত রয়েছে। এই ক্রান্তিকালে হতাশ হলে চলবে না। মানসিকভাবে শক্ত থেকেই করোনাকে পরাজিত করতে হবে। মনে রাখবেন আপনি একা নন, আমরা সবাই একে অপরের পাশে আছি।’ দীপিকা ছাড়াও কয়েকজন তারকা এই মাধ্যমটিতে হেল্পলাইন নম্বর ও ত্রাণ সহায়তার বিষয়গুলো শেয়ার করেছেন।