করোনায় বিমান বাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

করোনা ভাইরাসের মহামারি চলাকালীন মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি কর্তৃক ত্রাণ বিতরণ, বিনা মূল্যে চিকিত্সাসেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত ৫০৮টি দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল কর্তৃক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার নিম্ন আয়ের দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণের সময় ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। —আইএসপিআর