স্পোর্টস রিপোর্টার
মালদ্বীপের ঈগল এফসির বিপক্ষে আবাহনী হোম আয়োজন করতে না পারায় এএফসি আবাহনীকে বাদ দিয়ে ঈগলসকে দ্বিতীয় প্লেঅফে তুলে দিয়েছে। ঈগলস এবং ব্যাঙ্গালুরু এএফসির ম্যাচ ১১ মে মালদ্বীপে অনুষ্ঠিত হওয়ারও ঘোষণা দেয় এএফসি। আবাহনীকে কেন বাদ দিল এএফসি, ১১ মে মালদ্বীপে যদি ঈগলস-ব্যাঙ্গালুরু এফসির ম্যাচ হতে পারে তাহলে ৮ মে আবাহনী ও ঈগলস ম্যাচ হতে সমস্যা কোথায়। যৌক্তিকতা তুলে ধরে আবাহনীর পক্ষ হয়ে এএফসিকে চিঠি দিয়েছে বাফুফে।
আবাহনী ম্যাচ আয়োজনের জন্য মালদ্বীপকে অনুরোধ করেছিল। যেহেতু গ্রুপের সব খেলা সেখানেই হবে তাই একই গ্রুপের প্লেঅফের দুটি ম্যাচ মালদ্বীপে হলে সব দেশের জন্যই সুবিধা হতে পারে। আবাহনী চেয়েছিল যদি ঢাকায় আসতে পারে ঈগলস তাহলে ব্যাঙ্গালুরু এএফসির ম্যাচটাও ঢাকায় আয়োজর করার উদ্যোগ নেবে আবাহনী। মালদ্বীপ আবাহনীকে জানিয়েছিল গ্রুপ পর্বের বাইরে অন্য কোনো ম্যাচ আয়োজনে সরকারি অনুমোদন নেই। তাহলে ১১ মে কীভাবে ঈগলস ও ব্যাঙ্গালুরুর ম্যাচ আয়োজনের অনুমোদন হলো। এখন বাফুফে বলছে, যদি ১১ ম্যাচ হয় তাহলে ৮ মে আবাহনী ও ঈগল ম্যাচটাও হতে পারে। গতকাল পর্যন্ত হতে কোনো জবাব আসেনি।