রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারী উপজেলায় নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে প্রায় আড়াই হাজার হেক্টর বোরো ধানখেত। এতে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। সরজমিনে দেখা গেছে, বাইটকামারী, নলবাড়ি, টাপুরচর, তিনতেলী, খনজনমরা, শৌলমারী, বড়াইকান্দি, চেংটা-পাড়া, সুতিরপাড়, বামনেরচর, চরবামুনেরচর, ইজলামারী, ঝগড়ারচর, হাপাতিকান্দাসহ বিভিন্ন এলাকায় ধানখেতে ব্লাস্ট রোগ বিস্তার লাভ করেছে। টাপুরচর গ্রামের কাজিউর রহমান বলেন, ‘ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় কাঁচা ধান কেটে গরু খাদ্য হিসেবে ব্যবহার করছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘উচ্চফলনশীল ২৮ জাতের ধানখেত নেক ব্লাস্ট রোগে আক্রান্ত বেশি হয়েছে।’