ভারতফেরত ৯৯ জন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

নড়াইল প্রতিনিধি  

ভারত থেকে ফেরত আসা ৯৯ জন বাংলাদেশিকে নড়াইলে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশের প্রহরায় তাদের যশোর থেকে নড়াইলে আনা হয়। গত শনিবার নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানান। তাদের নড়াইল পৌরসভার দুর্গাপুরের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে রাখা হয়েছে। নড়াইল জেলা প্রশাসক জানান, নড়াইলে মোট ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে ৯৯ জন চলে এসেছে। এদের খাওয়া-থাকাসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। নিরাপত্তা সম্পর্কে পুলিশ সুপার বলেন, নড়াইল কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের চারপাশে প্রাচীর আছে। গেটে ২৪ ঘণ্টা আনসার থাকবে। পুলিশের মোবাইল টিম থাকবে, যাতে বাইরে থেকে কোনো অসুবিধা না হয়।