মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে শনিবার হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, ১৬ লাখ ৬৮ হাজার টাকার চেকে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার স্বাক্ষর জাল করায় ইউএনও মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে চুনারুঘাট এলাকা থেকে পিআইও মাসুদুল ইসলামকে গ্রেফতার করা হয়। শনিবার ৫৪ ধারায় কোর্টে সোপর্দ করা হয়েছে।