মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় পাঁচ বছর বয়সি শিশু হানাযালার লাশ হাসপাতালে অ্যাম্বুলেন্সে রেখে পালিয়ে যাওয়া সেই সত্-মা ও শিশুটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার অভিযান চালিয়ে সত্-মা শাহানা বেগম ও শিশুর বাবা ওয়ার্কশপ শ্রমিক জুয়েল মুন্সিকে গ্রেফতার করা হয়। মামলা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে অচেতন অবস্থায় শিশু হানাযালাকে শহরের বেসরকারি মা ও জেনারেল শিশু হাসপাতালে নিলে চিকিত্সক বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এঘটনায় শিশুটির নানি হাসি বেগম গত শনিবার বাদী হয়ে থানায় হত্যামামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, ঘটনার পর শিশুটির বাবা ও সত্-মা পলাতক ছিল। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে।