মেজর জেনারেল আব্দুল মান্নান সিদ্দিকীর (অব.) মৃত্যুবার্ষিকী পালন

মেজর জেনারেল আব্দুল মান্নান সিদ্দিকীর (অব.) ২১ তম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার পালিত হয়েছে। ২০০০ সালের এই দিনে জেনারেল মান্নান মারা যান। মেজর জেনারেল মান্নান সিদ্দিকী (অব.) বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। পরে তিনি বাংলাদেশ সরকারের পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। সর্বশেষ তিনি ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।