ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
অনাবৃষ্টি এবং খরার কারণে ঈশ্বরদীর লিচুর দানা অপুষ্টই রয়ে গেছে। প্রখর রোদে পুড়ে এর মধ্যেই লিচুর গায়ে রং ধরতে শুরু করেছে। আর এই সামান্য রং ধরা অপুষ্ট লিচুই বাজারে উঠেছে। জাতীয় পদকপ্রাপ্ত লিচুচাষি আব্দুল জলিল কিতাব মণ্ডল জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লিচুর দানা অপুষ্ট রয়ে গেছে। এসব লিচু আর পুষ্ট বা বড় হওয়ার সম্ভাবনা নেই। লিচু বিক্রেতা হামজা জানান, এর আগে কোনোদিন এরকম অপুষ্ট ও ছোট দানার লিচু বিক্রি করিনি। এসব লিচু আর বড় হবে না। লিচুর অপুষ্ট দানা দেখে ক্রেতারা কিনতে চাচ্ছে না।