মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে বৃষ্টির জন্য সোমবার সকালে ইস্তেখার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে পরপর তিন দিন এই নামাজ আদায় করা হলো। উপজেলা সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এই বিশেষ নামাজ আদায় করা হয়। এর আগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ আদায় করে। মুসল্লিরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য তওবা, ক্ষমা প্রার্থনা ও জাতির কল্যাণে বৃষ্টি দেওয়ার জন্য বিশেষ মোনাজাত করেন।