বামনা (বরগুনা) সংবাদদাতা
বামনা উপজেলার দক্ষিণ রামনা এলাকার খেয়াঘাট থেকে তৌহিদুজ্জামান ও আবুল কালাম নামের দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার সন্ধ্যায় ডিবি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাশার বলেন, আটকরা সাতক্ষীরা জেলা থেকে ইয়াবা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করত। বামনা উপজেলার দক্ষিণ রামনা খেয়াঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের নামে মামলা করা হয়েছে।