ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ও চরফ্যাশন সংবাদদাতা
ভোলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে মো. শাহে আলম ও আলাউদ্দিন নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রাম ও আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়েশাবাদ গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহত শাহে আলম ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের মো. কালু ব্যাপারীর ছেলে ও আলাউদ্দিন একই উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়েশাবাদ গ্রামের হানিফ চৌকিদারের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।