স্পোর্টস রিপোর্টার
টোকিও অলিম্পিক গেমস সাঁতারে ওয়াইল্ড কার্ড নিশ্চিত নিশ্চিত করেছিলেন লন্ডনপ্রবাসী জুনাইনা আহমেদ। সাঁতারে আরেক জন পাবেন সেটাও কদিন আগে জানিয়েছিলেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। তিনি জানিয়ে ছিলেন পুরুষদের মধ্যে আরিফুল ইসলাম যাবেন। আরিফকে নিশ্চিত করা হয়েছে। সাধারণ সম্পাদক জানিয়েছেন ফিফা থেকে জানানো আরিফরে নাম নিশ্চিত করা হয়েছে। ৫০ ফ্রিস্টাইল ইভেন্টে লড়বেন আরিফ। বাংলাদেশ গেমসের সময় আরিফ ঢাকায় এসে পুলে লড়াই করেছিলেন কিন্তু তার পারফরম্যান্স ভালো না বলে জানিয়েছে ফেডারেশন। ২০১৮ সাল থেকে আরিফ বর্তমানে ফ্রান্সে বৃত্তিমূলক প্রশিক্ষণ নিচ্ছেন। ওয়াল্ড কার্ডে আরিফ, জুনাইনা ছাড়াও যোগ্যতার ভিত্তিতে টোকিও অলিম্পিক গেমসে খেলবেন আর্চার রোমান সানা।